পুরুলিয়া ২: প্রখ্যাত ইতিহাস গবেষক সুমিত সরকারের স্মরণে পুরুলিয়া বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা
সম্প্রতি প্রখ্যাত ইতিহাস গবেষক অধ্যাপক ড. সুমিত সরকারের প্রয়াণে তাঁর স্মরণে বিশেষ স্মরণসভার আয়োজন করল পুরুলিয়ার শিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সেমিনার হলে আয়োজিত এই স্মরণসভায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় বিশিষ্ট এই ইতিহাসবিদকে। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রয়াত ইতিহাস গবেষক সুমিত সরকারের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।