নিতুড়িয়া: নাড়াগড়িয়ার দুই ব্যক্তিকে গ্রেফতার করে রঘুনাথপুর মহকুমা আদালতে তুলল নিতুড়িয়া থানার পুলিশ
লকডাউনের সময়ের পুরনো মামলায় পুরুলিয়ার নিতুড়িয়া থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে রবিবার তাদের রঘুনাথপুর মহকুমা আদালতে তুললে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। ধৃত দুই জনের নাম জালাউদ্দিন আনসারি ও জয়কিশোর আনসারি।তাদের বাড়ি নিতুড়িয়া থানার নাড়াগড়িয়া গ্রামে।তাদের বিরুদ্ধে লকডাউনের সময় একাধিক মামলা রুজু হয়।সেই থেকে তারা এলাকা ছেড়ে বাইরে পালিয়ে যায়।বাড়ি ফিরতেই পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে তুললে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন।