রায়গঞ্জ: ছত্রপুরে রহস্যজনক মৃত্যু! গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক, স্ত্রীর সঙ্গে বিবাদই কি কারণ?
রায়গঞ্জের ছত্রপুরে গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন দীপেশ বর্মন (৩২)। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা। মৃতের বাবা শ্যামল বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে থানা পুলিশ। আত্মহত্যার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় শোকের ছায়া।