পুরুলিয়া ১: তীব্র দাবদাহ উপেক্ষা করেই ভোটের প্রস্তুতি তুঙ্গে: পুরুলিয়ায় বুথমুখী ভোটকর্মীরা
রাত পোহালেই মেগা নির্বাচন। আর সেই লক্ষ্যে আজ সকাল থেকেই পুরুলিয়া জেলা জুড়ে শুরু হয়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা। একদিকে যেমন আকাশ থেকে আগুন ঝরছে, অন্যদিকে তেমনই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা। তীব্র দাবদাহ এবং ভ্যাপসা গরমকে উপেক্ষা করেই জেলার ডি.সি.আর.সি (DCRC) সেন্টারগুলিতে ভোটকর্মীদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। গরমের ক্লান্তি থাকলেও, গণতন্ত্রের উৎসবকে সফল করতে উদ্যমী দেখা গিয়েছে ভোটপ্রদান প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীদের।