আঁকা শেখানোর অছিলায় ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ, পানিখালী থেকে গ্রেফতার অভিযুক্ত শিক্ষক। সূত্রের খবর, ধানতলা থানা এলাকার বাসিন্দা এক নাবালিকার পরিবার শনিবার ধানতলা থানায় এক গৃহশিক্ষকের বিরুদ্ধে ওই নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করে। অভিযোগ,আঁকা শেখানোর অছিলায় ওই নাবালিকাকে যৌন নিগ্রহ করে ওই গৃহশিক্ষক। আর এর পরই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে ধানতলা পুলিশ। সোমবার ধৃতকে রানাঘাট আদলতে পাঠিয়েছে ধানতলা থানার পুলিশ।