দীর্ঘ কর্মজীবনের অবসান ঘটিয়ে অবশেষে আজ দুপুর ১১ টায় অবসরে গেলেন স্বরূপনগর ব্লকের উত্তর চক্রের অন্তর্গত ঐতিহ্যবাহী শাড়াপুল হাটখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রিয় শিক্ষক তিলক মুখার্জী। দীর্ঘ ১৬ বছর আগে তিনি এই বিদ্যালয়ে যোগদান করেছিলেন। শনিবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে বিদায় জানানো হয়। শাড়াপুল হাটখোলা প্রাথমিক বিদ্যালয়ের এই দক্ষ শিক্ষক কেবল পাঠদান নয়, বরং পিতৃতুল্য স্নেহে পড়ুয়াদের এক সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডলে গড়ে তুলেছিলেন। তা