মানবাজার ১: মহাড়া হাইস্কুলে অরণ্য সপ্তাহ উদযাপিত হলো, উপস্থিত বিধায়ক সহ প্রশাসনিক বন আধিকারিকেরা
পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মানবাজার-১ নং ব্লকের মহাড়া হাইস্কুলে অরণ্য সপ্তাহ উদযাপিত হল।বুধবার কংসাবতী দক্ষিণ বন বিভাগের উদ্যোগে বেলা ১১ টা নাগাদ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।এছাড়াও এদিন লড়রা গ্রামে আনুষ্ঠানিকভাবে লাক্ষা চাষের উদ্বোধন করা হয়।প্রায় ২০০ টি গাছে পঞ্চাশ কেজি বীচ ব্যবহার করা হয়েছে লাক্ষা চাষের জন্য। এরপর মহাড়া হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে সম্মিলিত বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।