সামনে বিধানসভা নির্বাচন তার আগে দলীয় সংগঠনকে শক্তিশালী করতে এবার মাঠে নেমেছে বাম ছাত্র সংগঠন এসএফআই। নিজেদের সদস্য সংখ্যা বৃদ্ধি করতে কল্যাণীর গয়েশপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে চলছে সদস্য সংগ্রহ অভিযান। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে বাম ছাত্র সংগঠনের সদস্যরা নতুন সদস্য পদ সংগ্রহ করছেন। উপস্থিত ছিলেন এসএফআইয়ের গয়েশপুর ইউনিটের সদস্যরা এবং নেতৃত্ব। বুধবার আনুমানিক সন্ধ্যা ৬টা নাগাদ সেই ছবি উঠে এলো।