বান্দোয়ান: বান্দোয়ানে ব্লক প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রশাসনিক সমন্বয় বৈঠক,উপস্থিত বিধায়ক
বান্দোয়ানে ব্লক প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রশাসনিক সমন্বয় বৈঠক। শনিবার বেলা ১১ টা থেকে বান্দোয়ানের ব্লক কার্যালয়ে বান্দোয়ান ব্লক এলাকার বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদের নিয়ে এই সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়।এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক লবসেন বাস্কে,পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিকেরা।