বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার বিকেলে পুরুলিয়ার রঘুনাথপুর 2নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মৌতড়ের মা বড়ক মন্দির সংলগ্ন মাঠে খেলা হবে কর্মসূচি আয়োজিত হল। হাঁড়িভাঙ্গা মিউজিক্যাল চেয়ার,বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছিল এদিনের যুব তৃণমূলের খেলা হবে কর্মসূচিতে।উপস্থিত হয়েছিলেন পুরুলিয়া জেলা মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী মীনু বাউরি,পিন্টু মাজী, রুবি চক্রবর্তী, অম্লান মুখার্জী সহ অন্যান্যরা।