মানবাজার ১: মানবাজার এক নম্বর ব্লক এলাকার ২১ টি পুজো কমিটিকে রাজ্য সরকারের ১ লক্ষ টাকা অনুদান তুলে দেওয়া হল
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মানবাজার এক নম্বর ব্লক এলাকার ২১ টি পুজো কমিটিকে রাজ্য সরকারের ১ লক্ষ টাকা অনুদান তুলে দেওয়া হলো।সোমবার বেলা ১২ টা নাগাদ মানবাজার এক নম্বর ব্লকের আনন্দধারা মিটিং হলে বিভিন্ন পুজো কমিটিগুলির সদস্যরা উপস্থিত ছিলেন।এদিন পুজো কমিটিগুলির হাতে চেক তুলে দেন মানবাজার বিধানসভার বিধায়ক ময়না মুর্মু,মানবাজার এসডিপিও শাশ্বতী স্বেতা সামন্ত,মানবাজার এক নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর।