পুরুলিয়া ১: চাইবাসা রোডের কাপড়গুলি এলাকা বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হল অবৈধ অস্থায়ী দোকান
পুরুলিয়া শহরের যানজট দমনে ও বেআইনি দখলদারি মুক্ত করতে এবার কড়া অ্যাকশনে প্রশাসন。 আজ পুরুলিয়া শহরের অন্যতম ব্যস্ত এলাকা চেইবাসা রোডের কাপড় গলি সংলগ্ন অঞ্চলে এক বিশাল উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রশাসনের তরফ থেকে বুলডোজার (জেসিবি) এনে রাস্তার দু’ধারে গড়ে ওঠা সমস্ত অবৈধ দোকান ও অস্থায়ী কাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।