নিতুড়িয়া: নিতুড়িয়ার রায়বাঁধ গুণীয়াড়া অঞ্চলে বাথানবাড়ি মহেশ নদীতে সেতু তৈরীর দাবি জানালেন বিধানসভায় বিধায়িকা মামনি বাউরি
এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার নিতুড়িয়া ব্লকের অন্তর্গত রায়বাঁধ গুণীয়াড়া অঞ্চলের বাথানবাড়ি মহেশ নদীতে সেতুর দাবি জানালেন বিধানসভায় রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা মামনি বাউরি ।এদিন তিনি নতুন সরকারের কাছে তার বিধানসভা এলাকার রায়বাঁধ গুণীয়াড়া অঞ্চলের বাথানবাড়ি মহেশ নদীতে সেতুর তৈরি করার দাবি তোলেন। আর সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক খুশির হাওয়া লক্ষ্য করা যায়।