রঘুনাথপুর ২: চেলিয়ামা রাস্তায় দ্রুত দখলদারি মুক্ত করতে অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলার নির্দেশ দিলেন SDO,SDPO সহ অন্যান্য আধিকারিকগণ
রাজ্যের বিভিন্ন এলাকার সাথে এবার পুরুলিয়ার রঘুনাথপুরের চেলিয়ামা রাস্তায় অবৈধ নির্মাণ ভাঙতে রাস্তায় নামল রঘুনাথপুর মহকুমা প্রশাসন। রঘুনাথপুর শহর সংলগ্ন রঘুনাথপুর চেলিয়ামা রাস্তায় দৈনিক যানজটের স্বীকার সাধারণ মানুষজন ।এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের সেই ভোগান্তি দূর করতে শুরু হল জেলা প্রশাসনের তৎপরতা। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ রঘুনাথপুরের মহকুমা শাসক মিঠুন বিশ্বাসের নেতৃত্বে SDPO রোহেদ শেখ,রঘুনাথপুর থানার আই সি অতনু সাঁতরা সহ অন্যান্যরা।