পুরুলিয়া ১: পুরুলিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ: উচালি গ্রামে দুই বৃদ্ধার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ
রাজ্যজুড়ে শুরু হয়েছে 'হোম ভোটিং' বা বাড়িতে বসে ভোট দেওয়ার প্রক্রিয়া। মূলত ৮৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।এদিন উঁচালি গ্রামের দুই প্রবীণ ভোটার, ৮৭ বছর বয়সী **বুধুন মাহাতো** এবং ৮৯ বছর বয়সী **বিন্দু মাহাতো** নিজ বাড়িতে বসেই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।