অবৈধভাবে বালি পাচারের অভিযোগে ফের বালি বোঝাই ট্রাক্টর আটক কাশীপুর থানা এলাকায়। সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ, কাশিপুর থানার অন্তর্গত শ্যামপুর মোড় এলাকায় একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে পুলিশ। তবে চালক পলাতক। বালি তোলার জন্য প্রয়োজনীয় বৈধ নথিপত্র ওই ট্রাক্টরটির কাছে ছিল না বলে অভিযোগ পুলিশের। অবৈধভাবে বালি পাচারের অভিযোগে ট্রাক্টর চালক ও মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে, বলে এদিন রাত্রি সাড়ে ১১ টা নাগাদ কাশীপুর থানার সূত্রে জানা যায়।