মানবাজার ২: রঘুনাথপুর মামড়ো কজওয়েতে ভেসে গেলো বাইক আরোহী
অতিরিক্ত বৃষ্টির কারণে বান্দোয়ানের টোটকো জলাধার থেকে জল ছাড়ায় বোরো থানার রঘুনাথপুর-মামড়ো কজওয়ে সেতুতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল। গত দুদিন ধরে সেতুর উপর দিয়ে প্রবল স্রোতে জল বইছে। বৃহস্পতিবার রাতের ঘটনা আতঙ্ক ছড়ায় এলাকায়। রাত প্রায় ১০টা নাগাদ ওই কজওয়ে দিয়ে বাইক নিয়ে পারাপারের সময় আচমকাই জলের তীব্র স্রোতে বাইক-সহ ভেসে যান এক আরোহী। কোনওরকমে স্রোতের হাত থেকে নিজেকে রক্ষা করে প্রাণে বাঁচেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোরো থানার পুলিশ।