রঘুনাথপুর ১: রঘুনাথপুরে দমকল কর্মীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য,হাসপাতাল থেকে দেহ PM এ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
এক দমকল কর্মীর অস্বাভাবিক মৃত্যু হল রঘুনাথপুরে।মৃতের নাম সৌরভ বিশ্বাস। তার বাড়ি নদিয়া জেলার রামনয়াগড় থানা এলাকায়।তিনি পুরুলিয়ার রঘুনাথপুর দমকল বিভাগে কর্মরত ছিলেন। জানা যায়,বৃহস্পতিবার ভোরের দিকে হঠাৎ সে তার আবাসনে অসুস্থ বোধ করলে অন্যান্য সহকর্মীরা তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ঐ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিশ হাসপাতাল থেকে দেহটি উদ্ধার করে PM পাঠায়।