মানবাজার ২: বুরুডি মোড়ে উদযাপিত হলো বিশ্ব আদিবাসী দিবস
আজ বিশ্ব আদিবাসী দিবস। দেশজুড়ে যথাযত মর্যাদার সাথে পালিত হচ্ছে দিনটি।রবিবার বেলা ১১ টা নাগাদ মানবাজার-২ নং ব্লকের বুরুডি মোড়ে আদিবাসী দিবস উদযাপন করা হয় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে।বুরুডি মোড়ে অবস্থিত সিধো-কানহো মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান আদিবাসী সম্প্রদায়ের নেতৃত্বরা।ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা শাখার সভাপতি রতনলাল হাঁসদা,আদিবাসী নেতৃত্ব পার্সি মুরমু সহ অন্যান্য নেতৃত্বরা।