বলরামপুর: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও শিকেয় পরিষেবা! সেনসাস ট্রেনিংয়ের অজুহাতে গেঁড়ুয়া পঞ্চায়েতে 'অঘোষিত বনধ'
মুখ্যমন্ত্রী এই নির্দেশ সত্ত্বেও সরকারি অফিসে সময়মতো কর্মীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন থেকেই গেল। বৃহস্পতিবার ১১:১৫ মিনিট নাগাদ পুরুলিয়ার বলরামপুর ব্লকের গেঁড়ুয়া গ্রাম পঞ্চায়েতে গিয়ে দেখা যায় এক অদ্ভুত চিত্র। অফিসের মুখ্য দুয়ারে তখন তালা ঝুলছে, আর দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন পরিষেবা নিতে আসা সাধারণ মানুষ।