আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ভাঙ্গড় বিধানসভার জাগুলগাছি অঞ্চলের নলপুকুর গ্রামে উন্নয়নের সংলাপ কর্মসূচি শুরু করেন। গোটা এলাকা ঘুরে গ্রামের লোকেদের সঙ্গে সাক্ষাৎ এবং বয়জষ্ঠদের শীতের বস্ত্র উপহার দিয়ে জনসংযোগ করতেও দেখা যায়, পাশাপাশি জনসভার মধ্যে দিয়ে ইলেকশন কমিশনের উপরে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এস আই আর নিয়ে।