ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠিত ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হল। ইসলামপুরের একটি বেসরকারি রেস্টুরেন্টে আয়োজিত এই সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতিতে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় এবং নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে শান্তনু মন্ডলকে সভাপতি এবং মেহেদি হেদায়েতুল্লাকে পুনরায় সম্পাদক করে ১৬ সদস্যের নতুন কমিটি নির্বাচিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অলিপ