ওন্দা: রামসাগরে বিজেপির দলীয় কার্যালয়ের ঢালাই, আদি কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক
Onda, Bankura | Nov 30, 2025 রবিবার রামসাগর অঞ্চলে বিজেপির দলীয় কার্যালয়ের ঢালাই উপলক্ষ্যে আদি ও পুরোনো কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি, অজয় ঘটক এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক চঞ্চল সরকার। বিভিন্ন স্তরের কর্মী ও কার্যকর্তাদের উপস্থিতিতে দলীয় সম্প্রসারণ ও সংগঠন শক্তিশালীকরণে নানা দিক নিয়ে আলোচনা হয়।