রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলার প্রাথমিক শিক্ষকদের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দেওয়া হল। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই উদ্যোগ নেন সংসদ সভাপতি নাজিম উদ্দিন আলী। প্রথম পর্যায়ে রায়গঞ্জের উত্তর, দক্ষিণ, পূর্ব ও সদর চক্রের শিক্ষক-শিক্ষিকাদের পরিচয়পত্র দেওয়া হয়েছে; পর্যায়ক্রমে অন্যান্য সার্কেলেও তা পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে। যাতায়াত ও প্রশাসনিক নানা কাজে এই পরিচয়পত্র সহায়ক হবে বলে আশাবাদী সংসদ