বলরামপুর: একদা মাও অধ্যুষিত ঘাটবেড়া গ্রামে লাল কালিতে লেখা হুমকি পোস্টার উদ্ধারে চাঞ্চল্য
মাও অধ্যুষিত বলরামপুরের ঘাটবেড়া গ্রামে লালকালিতে লেখা প্রাণ নাশের হুমকি দেওয়া একাধিক পোস্টার উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পাশাপাশি পোস্টার গুলিতে এলাকায় মদ বিক্রি বন্ধের দাবি জানানো হয়েছে। যদিও পোস্টার গুলি কে বা কারা দিয়েছে তা স্পষ্ট নয়।তবে পোস্টারের গায়ে লাল কালিতে লেখা "মাবাদি"শব্দের উল্লেখ ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে।