পাড়া ব্লকের উদয়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আজ শুক্রবার দুপুর তিনটে নাগাদ সমস্ত বুথ সভাপতি, সহ সভাপতি, এবং অঞ্চল কোর কমিটির সাথে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরী, পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ সাহাবাবু, বরিষ্ঠ নেতা রামলাল মাহাতো, প্রকাশ মুখার্জি, অঞ্চল কনভেনার কার্তিক বাউরী সহ অন্যান্যরা