পুরুলিয়া ১: অবৈধভাবে জ্বালানি তেল মজুত, বরাবাজারে গ্রেফতার ১
গোপন ও নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে, সোমবার রাত আনুমানিক ৯টা নাগাদ বরাবাজার থানার পুলিশ পুইজাঙ্গা গ্রামে গণেশ মাহাতোর বাড়িতে আচমকা অভিযান চালায়। বাড়িটিতে তল্লাশি চালিয়ে পুলিশ ৪টি বিভিন্ন আকারের বড় পাত্রের সন্ধান পায়।পাত্রগুলি থেকে মোট প্রায় ৩২০ লিটার অবৈধ পেট্রোল এবং ডিজেল উদ্ধার করা হয়। ধৃতকে এদিন কোটে তুলল বরাবাজার থানার পুলিশ।