পুরুলিয়া ১: স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন: সরব বলরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী
ভোট পরবর্তী সুরক্ষায় কোনো খামতি থাকছে কি না, তা নিয়ে উদ্বেগের সুর ধরা পড়ল বলরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতোর গলায়। শুক্রবার দুপুরে পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয় (SKBU) প্রাঙ্গণে পৌঁছে স্ট্রংরুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। পরিদর্শন শেষে বেরোনোর সময় নিরাপত্তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এই বর্ষীয়ান নেতা।