রঘুনাথপুর ২: চেলিয়ামাতে তৃণমূল প্রার্থী মানিক বাউরির মেগা প্রচারে সুপারস্টার দেবের রোড শো জনসমুদ্রে পরিণত হল
পুরুলিয়ার পাড়া বিধানসভায় মেগা প্রচার তৃণমূলের ।পুরুলিয়ার পাড়া বিধানসভার চেলিয়ামাতে তৃণমূল প্রার্থী মানিক বাউরির সমর্থনে রোড শো'তে সামিল টলিউডের তারকা তথা তৃনমূল সাংসদ দেব । হুড খোলা গাড়িতে চড়ে তৃণমূল প্রার্থী মানিক বাউরিকে সঙ্গে নিয়ে চেলিয়ামার বিভিন্ন এলাকায় রোড শো করেন দেব । চড়া রোদকে উপেক্ষা করেই শুক্রবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এক ঘন্টা ধরে চেলিয়ামাতে রোড অভিনেতা দেবকে দেখতে রাস্তার দুপাশে প্রচুর মানুষের ভিড় জমে যায় ।