পুরুলিয়া ১: এবার থেকে স্কুলে ‘জনগণমন’র পাশাপাশি বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’, পুরুলিয়ার শ্রী অরবিন্দ বিদ্যাপীঠে শুরু হলো পাঠ
বর্তমান রাজ্য সরকারের নতুন নির্দেশিকা জারি হওয়ার পর পশ্চিমবঙ্গের প্রতিটি বিদ্যালয়ে ‘জনগণমন’ জাতীয় সঙ্গীতের পাশাপাশি এবার থেকে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে।অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়া জেলাতেও এই নির্দেশিকা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করা শুরু হয়েছে। আজ, সোমবার পুরুলিয়া ১ নম্বর ব্লকের অন্তর্গত ঐতিহ্যবাহী শ্রী অরবিন্দ বিদ্যাপীঠে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘বন্দে মাতরম’ পাঠ।