গোসাবা থানার অন্তর্গত পাঠানখালী GP র জেলেপাড়ায় প্রতিবেশী এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক তৈরী করার অপরাধে সুদর্শন সাফুই নামে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে প্রেমিকার বাবা ঠাকুরদা ও কাকার বিরুদ্ধে রবিবার গভীর রাতে। পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে রবিবার গভীররাতে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।সেখানে আক্রান্ত প্রেমিক সুদর্শন সাঁফুই এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সোমবার রাতে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।