রায়গঞ্জ: হোলির দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি, এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের মধুপুরে, তদন্তে পুলিশ
হোলির দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি, এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের মধুপুরে। বুধবার দুপুরে তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। মৃত ব্যক্তির নাম দিলীপ পাল, বয়েস আনুমানিক ৫৭ বছর, বাড়ি রায়গঞ্জের মধুপুর এলাকায়। পরিবারের দাবী এদিন দুপুরে আচমকাই নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। স্থানীয় সুত্রে জানা গেছে পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা বলে ধারণা এলাকাবাসীর।