পুরুলিয়া ১: ফ্লাইওভারে গরুর সাথে ধাক্কা, আহত এক ব্যক্তি
বেলগুমা দুর্গা মন্দিরের সামনে নতুন হাইওয়ের ফ্লাইওভারের উপরে ঘটে গেল একটি পথ দুর্ঘটনা। একটি গরুর সাথে মোটর সাইকেলের ধাক্কা লেগে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। আহত ব্যক্তির বাড়ি স্থানীয় ভাগাবান পাড়াতে বলে জানা গেছে।ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত তৎপরতার সাথে ঘটনাস্থলে পৌঁছায় টামনা থানার পুলিশ। পুলিশ কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই ব্যক্তিকে উদ্ধার করে তাঁকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়।