চিকিৎসক দেখিয়ে এসে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী মাছ ব্যবসায়ী, চাঞ্চল্য শান্তিপুরে। সূত্রের খবর, শান্তিপুরের সর্বনন্দি পাড়া এলাকার বাসিন্দা পেশায় মাছ ব্যবসায়ী এক ব্যক্তির ঝুলন্ত দেহ সোমবার সকালে ওই এলাকারই একটি গ্যারেজ ঘরে দেখতে পায় পরিবার ও স্থানীয় মানুষজন। পরে শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মৃতের আত্মীয় পরিজনদের অভিযোগ, রবিবার ডাক্তার দেখাতে গিয়েছিল ওই ব্যক্তি। আর ডাক্তার দেখিয়ে ফেরার পরই এই আত্মহত্যার ঘটনা।