পুরুলিয়া ২: পুরুলিয়া বরাকর রোডে মফস্বল থানার ছররা এলাকায় পথ দুর্ঘটনায় আহত ২ বাইক আরোহী
গন্তব্যে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় আহত হল বাইক আরোহী দুই যুবক । আজ ভোরে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া বরাকর রোডে মফস্বল থানার ছররা এলাকায় । আহতদের চিকিৎসার জন্য পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।