মানবাজার ১: পশ্চিমবঙ্গ "ল" ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানবাজারে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী
পশ্চিমবঙ্গ "ল" ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী।মানবাজার ভূমি সংস্কার ইউনিট কমিটির ব্যবস্থাপনায় শনিবার বেলা ১.৩০ টা থেকে মানবাজারের পাথরমহরার একটি বেসরকারি লজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। স্মরণ করা হয় প্রয়াত "ল" ক্লার্কদের।উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য রমানাথ মাহাতো সহ সংগঠনের জেলা ও ব্লক কমিটির নেতৃত্বরা।