SIR প্রক্রিয়া এখন বিচারব্যবস্থার হাতে চলে গিয়েছে বলে উল্লেখ করেও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র।শুক্রবার রাত প্রায় আটটা নাগাদ নিজের সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, বিজেপি দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন জুডিশিয়াল অফিসারদের “ভুলভাল ট্রেনিং” দিয়ে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে।