পুঞ্চা: গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আবগারি দফতরের
Puncha, Purulia | Sep 22, 2026 গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আবগারি দফতরের।মঙ্গলবার আনুমানিক রাত্রি ৯.৩০ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায়,কেন্দা থানার টুক্যা,হরিহরপুর,কেন্দা,কোনাপাড়া এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়। চোলাই মদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবে বলে জানায় আবগারি দপ্তর।