২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির কাশীপুর বিধানসভার মণ্ডল-২ এর উদ্যোগে হুড়া ব্লকের লায়েকডি দলীয় কার্যালয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় এই সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা, বিজেপির জেলা সহ সভাপতি ফাল্গুনি চ্যাটার্জি, মণ্ডল সভাপতি অনন্ত বাউরী সহ অন্যান্য নেতৃত্ব। এই সভার উদ্দেশ্য ছিল বুথ মজবুত করা এবং আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া।