গৃহস্থের বাড়ি জবরদখল করে জেলা কার্যালয় করার অভিযোগ উঠল নদীয়া উত্তর সাংগঠনিক জেলা বিজেপির বিরুদ্ধে। এমনকি আদালতের নির্দেশে বাড়ি দখলমুক্ত করতে গেলে বাধা দেওয়ায় অভিযোগ উঠল বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে।জানা গিয়েছে কৃষ্ণনগর উকিল পাড়ায় রজনী মুখার্জি লেনে রয়েছে নদীয়া উত্তর সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়। অভিযোগ গৃহস্থের বাড়ি জবরদখল করে তৈরি হয়েছে এই পার্টি অফিস। ওই বাড়ির মালিক গৌতম সরকার চাকরি সূত্রে উত্তরবঙ্গে থাকতেন কয়েক বছর আগে তিনি মারা গি