খয়রাশোল: এসআইআর শুনানিতে মানুষের ভোগান্তির ছবি, খয়রাশোল বিডিও অফিসে সরব তৃণমূল নেতা কাঞ্চন দে
খয়রাশোল ব্লকের বিডিও অফিসে শুক্রবার এস আই আর সংক্রান্ত শুনানি চলাকালীন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন খয়রাশোল ব্লক তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য কাঞ্চন দে। তিনি শুনানিতে আসা মানুষজনের সমস্যার কথা শোনেন এবং তাদের ভোগান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কাঞ্চন দে বলেন, এস আই আর সংক্রান্ত নোটিশ ও শুনানির কারণে সাধারণ মানুষ বিশেষ করে বয়স্ক ও দরিদ্র মানুষেরা নানা সমস্যার মুখে পড়ছেন।