রঘুনাথপুর ২: মৌতড়ের জাগ্রত মা বড়কালীর মন্দিরে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়
প্রখর তাপপ্রবাহের মধ্যেই শনিবার পুরুলিয়া জেলার সেরা তথা রাজ্যের অন্যতম রঘুনাথপুর ২ ব্লকের অন্তর্গত মৌতড়ের জাগ্রত মা বড়কালীর মন্দিরে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়।হাজার হাজার ভক্ত সমাগম হয়েছিল এদিন মৌতড়ের মা বড়কালীর মন্দিরে।তবে বিশেষ কোন এক অজ্ঞাত কারণেই শনিবার দিন মায়ের মন্দিরে এসে এক ছেলের মায়েরা এই পুজো দিতে মায়ের মন্দিরে ছুটে আসছেন দূর দূরান্ত থেকে।কেবল এ রাজ্যের বিভিন্ন জেলা থেকেই নয় পাশের রাজ্য ঝাড়খণ্ড বিহার থেকেও অনেকেই আসেন।