পাড়া: পাড়া থানা ও জনকল্যাণ শিবির পরিদর্শনে পুরুলিয়ার পুলিশ সুপার, সাধারণ মানুষের হাতে তুলে দিলেন গুরুত্বপূর্ণ ফোন নম্বর
Para, Purulia | Jun 15, 2026 সোমবার দুপুর প্রায় ১২টা নাগাদ পুরুলিয়া জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ পাড়া থানা এবং পাড়া ব্লক কমিউনিটি হলে চলমান রাজ্য সরকারের জনকল্যাণ শিবির পরিদর্শন করেন। প্রথমে তিনি থানা চত্বর এবং অফিসিয়াল কাজ ইত্যাদি পরিদর্শন করেন। তারপরে শিবিরে জেলা পুলিশের উদ্যোগে স্থাপিত পুলিশি সহায়তা কেন্দ্র ঘুরে দেখেন তিনি এবং সেখানে উপস্থিত আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এদিন জনকল্যাণ শিবিরে আগত সাধারণ মানুষের হাতে এলাকার থানা ও বিভিন্ন পুলিশ আধিকারিকদের