নিতুড়িয়া: নিতুড়িয়ার হিজুলি গ্রামের প্রাচীন ধর্মরাজ পুজো ঘিরে প্রচুর মানুষের ভিড়
পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের সালতোড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হিজুলি গ্রামের কবি পাড়াতে প্রাচীন ধর্মরাজের পুজো ঘিরে শুক্রবার রাত্রি ১০টা নাগাদ প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এই পুজো ঘিরে এলাকার মানুষজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই পুজোকে কেন্দ্র করে গ্রামীণ মেলাও বসে পূজোপ্রাঙ্গনে। এই পুজো নিয়ে প্রতিক্রিয়া দিয়ে উদ্যোক্তারা কি জানালেন তা তুলে ধরলাম আমরা।