মানবাজার ২: দিঘী মৌজায় বনদপ্তরের জমি দখল করার চেষ্টা,জমি পুনরুদ্ধার করল বনদপ্তর,বিস্তারিত জানালেন বন আধিকারিক
সিমেন্টের খুঁটি পুঁতে বনদপ্তরের জমি দখলের ছক। সেই জমি বিক্রি করে সেখানে পাথর খাদান তৈরির চেষ্টাকে ভেস্তে দিলো বনদপ্তর।স্থানীয় যৌথ বনপরিচালন কমিটির সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে প্রায় ৫৬ একর জমি দখল মুক্ত করল বনদপ্তর। বৃহস্পতিবার পুরুলিয়ার কংসাবতী দক্ষিণ বন বিভাগের মানবাজার ২ রেঞ্জের দীঘি মৌজার ঘটনা। শুক্রবার বিকেল ৪ টা নাগাদ একটি ভিডিও সূত্রে জানা যায় এব্যাপারে বিস্তারিত জানান মানবাজার-২ নং রেঞ্জের বন আধিকারিক।