মহানন্দা নদীর ভাঙন প্রতিরোধে ৬৫০ মিটার বোল্ডার বাঁধ নির্মাণ কাজের শিলান্যাস হলো ইটাহারে। মঙ্গলবার ইটাহারের কাপাশিয়া অঞ্চলের রাধানগর এলাকায় আনুষ্ঠানিক ভাবে কাজের শিল্যানাস করেন MLA মোশারফ হুসেন। জানা গিয়েছে, গোপালপুর এলাকায় মহানন্দা নদীর ভাঙনের জেরে ব্যপক সমস্যায় পড়েছিলেন নদী তীরবর্তী এলাকার হাজার হাজার মানুষ। MLA সমস্যার বিষয়টি সেচ দপ্তরে লিখিত ভাবে জানালে সেচ দপ্তর গোপালপুর গ্রামে ৬৫০ মিটার মহানন্দা নদী ভাঙন প্রতিরোধে প্রায় ৩ কোটি ৭৬ লক্ষ টাকা বরাদ্দ করে।