বান্দোয়ান: বান্দোয়ান ব্লকে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন ধরালো বিজেপি,বিজেপিতে যোগদান তৃণমূলের প্রাক্তন সভাপতির
ফের বান্দোয়ান বিধানসভায় তৃনমুল কংগ্রেসে ভাঙন ধরালো বিজেপি।মঙ্গলবার বিকেল ৪ টা নাগাদ ধাদকা অঞ্চল পোপো বুথের প্রাক্তন বুথ সভাপতি তথা তৃণমূলের সক্রিয় কর্মী কৃত্তিবাস মাহাত বান্দোয়ান বিধানসভা কার্যালয়ে মন্ডল সভাপতি ধ্রুব পদ মাহাতর হাত থেকে তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নেন l উপস্থিত ছিলেন দুই সাধারণ সম্পাদক ভাবতোষ মাহাত অশ্বিনী মাহাত, সদ্য তৃণমূল থেকে আসা পঞ্চায়েত সমিতির সদস্য রাজীব সিংহ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ l