বান্দোয়ান: কুইলাপাল গ্রাম পঞ্চায়েতের ধোবাগোড়া গ্রামে সৌর চালিত নদী উত্তোলন ক্ষুদ্র সেচ প্রকল্প উদ্বোধন করা হলো
বান্দোয়ান ব্লকের কুইলাপাল গ্রাম পঞ্চায়েতের ধোবাগোড়া গ্রামে সৌর চালিত নদী উত্তোলন ক্ষুদ্র সেচ প্রকল্প উদ্বোধন করা হলো।বুধবার বেলা ১২ টা নাগাদ ফিতে কেটে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।সরাসরি মুখ্যমন্ত্রী প্রকল্পে ২৬ লক্ষ ৫২ হাজার ৪৯৮ টাকা ব্যায়ে এই সেচ প্রকল্প রুপায়িত হবে।উপকৃত হবেন এলাকার অনেক চাষী।উদ্বোধনে ছিলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সোরেন, বান্দোয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি রিঙ্কু মাহাতো।