পুরুলিয়া ১: বিজেপি প্রার্থী জলধর মাহাতোর জোরকদমে প্রচার ডুড়কু অঞ্চলে
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা। আজ, ছুটির দিনের আমেজকে কাজে লাগিয়ে পুরুলিয়া জেলার ডুড়কু অঞ্চলে ঝোড়ো প্রচার সারলেন বিজেপি প্রার্থী জলধর মাহাতো।এদিন দুপুর থেকেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ডুড়কু অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে ঘোরেন প্রার্থী। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন।