নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে অমানবিক চিত্র ফুটে উঠল। কমিশনের স্পষ্ট নির্দেশ ছিল, ৭৫ ঊর্ধ্ব প্রবীণ ও অসুস্থদের শুনানির জন্য বিডিও অফিসে যেতে হবে না; বিএলও-রা বাড়ি গিয়েই কাজ সারবেন। অথচ মঙ্গলবার দুপুর দুটো নাগাদ স্বরূপনগর বিডিও অফিসে দেখা গেল উল্টো দৃশ্য। শ্বাসকষ্ট, হৃদরোগ ও স্নায়ুর সমস্যায় আক্রান্ত বৃদ্ধ-বৃদ্ধারা অসহ্য গরমে ভিড় করেছেন। কেউ এসেছেন নিজের নামের বানান সংশোধন করতে, কেউ মেয়ের শুনানির প্রয়োজনে। টোটো বা অ্য